Ad Code

Responsive Advertisement

Pig (2021) best movies of 2021

 Pig (2021) best movies of 2021 

মুভিটা কি জন উইকের মত?

না। 

নিকোলাস কেইজ তার pig হারায় যাওায় রিভেঞ্জ নিছে টাইপের কিছু?

না।

তাহলে সবাই এত প্রশংসা করছে কেন? কেইজ তো বহুদিন বি গ্রেডের ট্র্যাশ মুভি করে, এটা কি সেসবের মধ্যেই পড়ে না?

না।



কেইজের সর্বশেষ মোটামুটি ভালো মুভি হিসেবে Mandy আর Color out of space কে ধরা যায়। এর আগে JOE বলে একটা ফিল্মও ভালো ছিল। তবে ম্যান্ডি পুরা ক্লাসিক, যদিও সেখানেও কেইজ তার চিরাচরিত পাগলা ফর্মে। 

এসকল প্রত্যাশা নিয়ে PIG দেখে সারপ্রাইজ হওয়া ছাড়া উপায় ছিল না, কারণ এই ফিল্ম মোটেই অ্যাকশন রিভেঞ্জ ধাঁচের ফিল্ম না। জন উইকীয় মিল একটাই - এখানেও নায়ক একজন একাকী লোকচক্ষুর অন্তরালে থাকা অসামাজিক গোছের মানুষ, যার একটা গোপন অতীত আছে। কেইজের লুক দেখেই সন্ন্যাসী মনে হয়। আসলেই তাই। জঙ্গলে তার বসবাস এক শূকরের সাথে, তাকে Pig হিসেবেই আখ্যা দেয়া হয়, নাম নেই। যেন এটা যে কারো অতি কাছের কেউ হতে পারে, যে হারিয়ে যায়, বা অপহৃত হয়। ফিরে পেতে কেইজকে তার খোলস থেকে বের হতে হয়। 

তার সাথে পার্শ্ব চরিত্রে আছেন অ্যালেক্স উলফ (Hereditary এর ছেলেটা)। এই দুজনের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। ওই ছেলেটার ব্যাকস্টোরি, ক্যারেক্টার আর্কও ইন্টারেস্টিং। তবে PIG মুভিটি শুধু কেইজের পারফর্মেন্সই না, অভিষিক্ত পরিচালকের যত্নশীল পরিচালনাও প্রশংসার দাবীদার।  সিনেমাটোগ্রাফি, বিষণ্ণ কালার প্যালেট আর আবহ সঙ্গীতও অসাধারণ! 

অ্যাকশন না থাকলেও খারাপ কিছুর আশঙ্কা সর্বদা বজায় ছিল, একটা ভায়োলেন্ট দৃশ্য আছে। চিত্রনাট্য খুব চাতুর্জের সাথে অনুমেয় ব্যাপারগুলো এড়িয়ে গেছে। ৮০ভাগ মানুষ কাহিনী একদিকে যাবে ধরে নেয়, মুভি এমন আলাদা পথ বেছে নেয়, যা এর ঘরানাকে থ্রিলার থেকে ইন্ডি ড্রামার কাছাকাছি নিয়ে যায়। Leave no trace, You were never really here কে মনে করায়। 

নিকোলাস কেইজ এর শান্ত, ঠান্ডা শীতল অভিনয় সহজেই তার ক্যারিয়ার সেরা পার্ফরমেন্স হিসেবে গণ্য হবে। আর পরিচালককে সম্ভাবনাময়দের একজন হিসেবে।

PIG কিছুটা স্লো, জীবনযুদ্ধে সন্ন্যাস নেয়া যোদ্ধার ফিরে আসার গল্প নয়, তার একাকীত্ব, জীবনের শেষ সম্বলটাকে আঁকড়ে ধরে থাকার প্রয়াসের গল্প। নির্মাণশৈলীই একে অন্য কাতারে নিয়ে গেছে, না হলে সাধারণ ইন্ডি হয়েই থাকতো। এই মুহূর্তে ২০২১ এ হলিউডের সেরা ১০ সিনেমার তালিকায় চলে এসেছে। আবার দেখার মত কাজ!

আমার গ্রেডিংঃ A


Post a Comment

0 Comments