Must watch malayalam gangster movie
🎬 Movie: Malik
🎁 IMDb:8.6/10
💌 Personal Rating:8/10
🟢🟢No Spoiler 🟢🟢
🌼 ভাবুন একজন মানবদরদী জননেতা জেলে আটক অবস্থায় আছে।সে তার এলাকায় এতো প্রভাব বিস্তার করেছে যে সে এলাকায় পুলিশ ঢুকতেও ভয় পায়।এদিকে এক কুচক্রী মহল তাকে হত্যা করতে চাচ্ছে তাদের স্বার্থ হাসিল করার জন্য।এমনকি নিজের মাও তাকে হত্যা করতে তাদের সাথে হাত মিলিয়েছে।অনেকে ভাবছেন আমি কি সব আবোলতাবোল বকে যাচ্ছি।তাদের উদ্দেশ্যে বলছি এই হলো ফাহাদ ফাসিলের লেটেস্ট মুভি মালিক মুভির মূল প্রেক্ষাপট।ছবিটি দেখে আমি অবাক হই একট লোক কিভাবে এত সুন্দর করে নিজেকে ফুটিয়ে তুলতে পারে।ছবিতে তার তিনটা টাইমলাইন আছে।তিনটি টাইমলাইনে তিনি যে দাপুটে অভিনয় করেছেন তা ছিল পুরাই দেখার মত।মানে আপনি ছবি দেখবেন নাকি তার পারফরম্যান্স দেখবেন ,বিষয়টা অনেকটা এমন।আমি তার এর আগে 2-3 টা মুভি দেখেছি।আগের ছবিগুলোর মত এই ছবিটিও আমাকে নিরাশ করে নি।যারা একটা পিওর গ্যাংস্টার মুভি দেখতে চান তাদের জন্য এই ছবি মাস্ট ওয়াচ।🔥🔥🔥
Happy Watching 🎉🎉🎉


0 Comments