Ad Code

Responsive Advertisement

Descendants of the sun

Name: Descendants of the sun

Genre: Romance , melodrama , Action

IMDB:8.3/10

96% Google users liked this (How) 



★ স্পয়লার এলার্ট ★

সেই উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার ফাইটিং দিয়েই গল্প শুরু। তারপর কাকতালীয় ভাবেই হাসপাতালে নায়িকার সাথে দেখা , প্রথম দেখাতেই নায়ক ফিদা হয়ে যায়।অতঃপর....... 


গল্প: গল্প উরুক পর্যন্ত ভালোই ছিলো যেটা এপিসোড ৪ থেকে ১২ পর্যন্ত চলছিলো। বিশেষ করে উরুকের ভুমিকম্প এবং তারপরের ভাইরাসের সাথে লড়াই করার গল্প টা আসলেই অসাধারণ ছিলো। কীভাবে সৈনিকরা দেশের জন্য তাদের জীবন বাজি রেখে কাজ করে এবং কীভাবে ডাক্তাররা তাদের জীবন বাজি রেখে মহামারি ভাইরাসের সাথে লড়াই করে সেই চিত্র টা ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। আর সবশেষে এটার এন্ডিং টা ছিলো " পার্ফেক্ট হ্যাপি এন্ডিং উইথ হালকা সুম্মাসুম্মি " 


রোম্যান্স: রোম্যান্সের কথা বলতে গেলে ডটসের এই দিকটা যথেষ্ট হতাশাজনক ছিলো...। প্রথম দেখাতেই নায়ক নায়িকার প্রেমে পড়া এবং নায়িকা নায়ক কে পাত্তা না দেয়া এসব বাংলা সিনেমার মতোই লেগেছে।

তারপর সিসি টিভি ফুটেজে নায়কের একটা ফাইটিং দেখে নায়িকা নায়কের প্রেমে পড়ে যায়  আর ফাইটিং সীন টা দেখে সাকিব খানের কথা মনে পড়েছিলো 🥱

এটা ছিলো প্রথম দিনের পরিচয়ে , দ্বিতীয় দিন চিকিৎসার নামে নায়িকা কে ইমপ্রেস করা ফাইনালি তৃতীয় দিনে নায়িকার বাসায় পর্যন্ত চলে যাওয়া , মাতলাব কুচভি 🥴

তারপর সিনেমা দেখতে যাওয়া এবং মিশনের জন্য বারবার নায়িকার অবহেলিত হওয়া.... 

ফাইনালি চতুর্থ দিন মেইবি তাদের অফিসিয়াল রিলেশন শুরু হওয়ার আগেই ব্রেকআপ হয়ে যায় যেটা খুবই হাস্যকর ছিলো। আর নায়ক কে ছ্যাকা দেয়ার কারণ ছিলো সে একজন সৈনিক , তার জীবনের নিশ্চয়তা নেই এবং সে মানুষ খুন করে অপরদিকে নায়িকা একজন এক্সপার্ট ডাক্তার আর সে মানুষ কে বাঁচায়। জাস্ট একারণেই নায়ক প্রাথমিকভাবে একটা ছ্যাকা খায় 

তারপর মাসখানেক পরে উরুকে গিয়ে আবার তাদের প্রেম ভালোবাসা হয়। এত সহজে প্রেম হয়ে যাওয়া , মনে হচ্ছিলো সাকিব অপুর প্রেমকাহিনী দেখছি। তাদের রিলেশনের থেকে সেকেন্ড যেই জুটি টা ছিলো কমান্ডারের মেয়ে আর সার্জেন্ট ডং (ডাব অনুযায়ী) এর সেটা বেটার ছিলো। 


ক্যারেক্টার: লীড রোলে যে ছিলো Soong-ki তাকে সৈনিক হিসেবে একদমই মানায়নি। দেখে মনে হয়েছিলো ২০-২২ বছরের একটা ছেলে সৈনিক তাও আবার ক্যাপটেন। ওরে স্কুল কলেজ পড়ুয়া নায়ক বা ভিনচেঞ্জোর মতো ক্যারেক্টারেই হয়তো ভালো মানাবে বাট সোলজার হিসেবে কোনভাবেই না। পুরো শো তে ভালো অভিনয় করলেও কিছু কিছু জায়গায় ওভার এক্টিং ও ছিলো। বিশেষ করে প্রথম এপিসোডের ওই ফাইটিং সীন আর নায়িকার মোবাইল নিয়ে একটা দৃশ্য টোটালি ওভার এক্টিং ছিলো। নায়িকা Hye-kyo এর অভিনয় কিছু কিছু জায়গায় ন্যাচারাল হলেও ওভার অল হতাশাজনক ছিলো 😔

বাকি সেকেন্ড জুটির অভিনয় তুলনামূলক ভালো ছিলো।

আর সবশেষে এটার এন্ডিং টা ভালো ছিলো , পুরো শো'র প্রতি যা বিরক্তবোধ ছিলো সব মোটামুটি ভুলেই গেছি... 


সর্বদিক বিবেচনা করে এটা এতো জনপ্রিয় হওয়ার কারণ টা খুঁজে পেলাম না... এতোটাই বোরিং লেগেছে যে মাঝখানে অন্য মুভি বা এমিমে দেখা লাগছে  যা মনে হচ্ছে উরুকের গল্প টার কারণে আর কিছু দেশাত্মবোধক সীনের কারণেই এতকিছু , বাট ওভার অল এটা কে কোনভাবেই বেস্ট বলতে পারবো না (ডটস লাভাররা মাফ করবেন) 


পুনশ্চঃ এটা সম্পুর্ণ আমার ব্যাক্তিগত মত ছিলো , সবার রুচি এক হবে না। হয়তো আপনার কাছে যেটা একদম বাজে সেটা কোন কারণে আমার কাছে বেস্ট আবার যেটা আপনার কাছে বেস্ট কোন কারণে সেটা আমার কাছে বাজে লাগতেই পারে। যেহেতু এটার অনেক ফ্যান রয়েছে , তাদের কাছে আমার রিভিউ খারাপ লাগবে এটাই স্বাভাবিক। মানুষ ভুলের উর্ধ্বে নয় , তাই ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

Post a Comment

0 Comments