Rurouni Kenshin: The Final (2021)
Dir: Keishi Otomo
রুরোনি কেনশিন: দ্যা ফাইনাল কেইশি ওতোমো পরিচালিত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ লাইভ-একশন ফিল্ম। এটি নুবোহিরো ওয়াতসুকি এর রুরোনি কেনশিন মাঙ্গার শেষ পার্ট নিয়ে নির্মিত কিন্তু স্টোরি অরিজিনাল থেকে ভিন্ন।এটা সিরিজের চতুর্থ পার্ট, পাশাপাশি এক মাস ব্যবধানে সিরিজের পঞ্চম পার্ট অর্থাৎ শেষ পার্ট রিলিজ হয়।
✨সত্যি বলতে ফিল্ম টা কাকার ল্যাপটপে দেখে আমি বেশ আশ্চর্য হয়েছি সেই সাথে ভীষণ খুশি হয়েছি। আশ্চর্য হয়েছি একারণে যে তিনি কখনো জাপানিজ ফিল্ম রাখেন না, হাসির ব্যাপার হল ওনি নিজেই জানেনা যে এটা জাপানিজ ফিল্ম। সুতরাং দেরি না করে ফিল্ম টা নিয়ে নিই। কি অসাধারণ সময় আমি ব্যয় করেছি যেটা ভাষায় বুঝাতে পারবো না। নিজের প্রিয় এক্টরকে প্রিয় চরিএ রে দেখা তাও আবার ৬ বছর পর। একই লুকে একই ড্রেসে একই বডি ফিটনেসে যার ভালোবাসা কখনো শেষ হবার নয়। বরাবরের মতই অসাধারণ সিকুয়েল। নিঃসন্দেহ বছরের অন্যতম সেরা ফিল্ম সেইসাথে এই দশকের অন্যতম সেরা একশন ফিল্ম I
পার্সোনালি আমি "ম্যাকেন্যু" কে তার অসাধারণ পারফর্মেন্স এর জন্য তুলে ধরতে চাই। হোয়াট এ পারফর্মেন্স ম্যান! হোয়াট এ চার্মিং লুক! ক্রেজি বিলেন রোল যেটা আমি খুব কম জাপানিজ অভিনেতার দের থেকে দেখেছি। শুরু থেকেই সে গুজবাম্প ছিল। নিজের সেরাটা দিয়েছেন এই মুভিতে। চিহিয়াপুরু তে দেখার সময় তার দিকে আমার নজর তেমন একটা পরেনি কিন্তু সত্যি বলতে এই মুভিতে সে তার থেকে আমাকে চোখ ফেরাতে দেয়নি।
বেষ্ট সিকুয়েল, বেষ্ট ডিরেকশন, বেষ্ট কাস্ট, বেষ্ট পারফর্মেন্স। সবমিলিয়ে আমি বেশ দারুণ সময় কাঠিয়েছে। ও সিট! তাকিরু কে নিয়ে ত কিছু বলাই হলো না। আশা করি তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ক্যারিয়ারের অন্যতম মাএা এই সিরিজ। নিজের জাত চিনিয়েছেন। কেনশিন হিমুরা এটা কেনো সাধারণ ক্যারেক্টার নয়, এটা আবেগ, এটা মিলিয়ন ডলারস্ লাভ যেটার অনুভতি শেষ হওয়ার নয়। সিনেমাজগতের অন্যতম সেরা চরিএ এই কেনশিন। জাপানিজ লাইভ-একশন জগত কে মাউন্ট ফুজি সমান উঁচু করে দিয়েছ এই সিরিজ আর এই অনবদ্য ক্যারেক্টার। সার্পোটিং রোলে তাও আর রায়োনোস্কি দুজনে দারুণ ছিল। তাও সুচিয়া মেয়েটা যেরকম হার্ডওয়ার্ক করে সেটা খুব কমই জাপানি রমনীর কাছে দেখা যায়। "মেধা কখনো পরিশ্রম করে হারাতে পারেনি, কিন্তু পরিশ্রম মেধা কে হারাতে পারে" এপেজি আবদুল কালাম এমন কিছু একটা বলেছিলেন। তার যেন এক জলন্ত উদাহরণ এই জাপানিজ রমনী।
সবমিলিয়ে ডিরেক্টর কেইশি ওতোমো থেকে আবারও অসাধারণ কাজ। আশা করি ভবিষ্যতেও আমাদের এমন ভালো ভালো লাইভ-একশন উপহার দিবে।
🧿রুরোনি কেনশিন সিরিজের পাঁচটি ছবিই ২২ শে জুন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল, যা জুনে ১১-২০, ২০২২ সালে অনুষ্ঠিত হয়।
রুরোনি কেনশিন প্রথম জাপানি লাইভ অ্যাকশন সিরিজ ছিল যা সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুভি ফ্র্যাঞ্চাইজ বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিল, যা ২০১৬ সালে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। আগে কেবল হলিউড ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিদের আমন্ত্রন করা হয়েছিল। এটি ছিল ফাইনাল এবং দ্যা বিগনিংয়ের আন্তর্জাতিক প্রিমিয়ার।
রেটিং:৪/৫


0 Comments